০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বকালের সেরা ব্যালন ডি’অর জিতে বার্তা দিলেন রোনালদো

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / ৫১ বার পড়া হয়েছে

ভক্তদের ভোটে লিওনেল মেসিকে পেছনে ফেলে প্রথমবারের মতো আয়োজিত ‘বিওএটি’ (বেস্ট অব অল টাইম ব্যালন ডি’অর) পুরস্কার জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সর্বকালের সেরা ব্যালন ডি’অর জয়ীকে বেছে নিতে এ বছর এই পুরস্কার চালু করা হয়। ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলার সময় পাওয়া ব্যালন ডি’অর জয়ী মৌসুমটিই ভোটে সবার ওপরে জায়গা করে নিয়েছে।

এমন স্বীকৃতি পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন রোনালদো। সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার লেখেন, ‘ফুটবল সমর্থকদেরই খেলা! সারা বিশ্বের সব সমর্থককে ধন্যবাদ। সর্বকালের সেরা ব্যালন ডি’অরও আপনাদের।’

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়ে ২০০৮ সালে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতেছিলেন রোনালদো। ওই মৌসুমে ৪২টি গোল করার পাশাপাশি দলকে প্রিমিয়ার লিগ ও উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পর্তুগিজ এই তারকা।

বিওএটি’র ভোট গ্রহণ শুরু হয়েছিল ১ অক্টোবর। ২৭ অক্টোবর ভোট গ্রহণ শেষ হয়। এর মাত্র এক দিন আগে লন্ডনে এক অনুষ্ঠানে ২০২৬ সালের পুরুষ ও নারী বিভাগে ব্যালন ডি’অর জেতেন হ্যারি কেইন ও অ্যালেক্সিয়া পুতেয়াস।

প্রতি ভোটের জন্য ভক্তদের এক ইউরো দিতে হয়েছে। একজন একাধিকবারও ভোট দিতে পেরেছেন। অর্থের বিনিময়ে ভোট দেওয়ার পাশাপাশি অংশগ্রহণকারীরা ব্যালন ডি’অরের প্রথম ট্রফির একটি ছবি পেয়েছেন এবং ২০২৭ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানের দুটি টিকিট জেতার লটারিতেও অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বকালের সেরা ব্যালন ডি’অর জিতে বার্তা দিলেন রোনালদো

আপডেট সময় : ০৩:৩২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬