০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে মুড়িকাটা পেঁয়াজ রোপণে ব্যস্ত কৃষক, ন্যায্যমূল্য নিয়ে শঙ্কা

মোঃ এনামুল মন্ডল
  • আপডেট সময় : ০২:০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / ৬৪ বার পড়া হয়েছে
রাজবাড়ীর মাঠে মাঠে শুরু হয়েছে মুড়িকাটা পেঁয়াজ রোপণের ব্যস্ততা। স্বল্প সময়ে ফসল ঘরে তোলার আশায় জমি প্রস্তুত ও পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। তবে উৎপাদন খরচ বৃদ্ধি, সারের সংকট ও বাজারদর নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা। কৃষকদের আশঙ্কা, উৎপাদন খরচের তুলনায় ন্যায্যমূল্য না পেলে ভালো ফলন হলেও লোকসানে পড়তে হবে।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে জেলায় মুড়িকাটা পেঁয়াজ রোপণ শুরু হয়েছে। তিন মাসের মধ্যে, অর্থাৎ ডিসেম্বর নাগাদ ফসল ঘরে তোলার আশা করছেন তাঁরা। স্বল্প সময়ে উৎপাদন সম্ভব হওয়ায় এ পেঁয়াজ চাষে কৃষকদের আগ্রহ রয়েছে।
রাজবাড়ীর বিভিন্ন মাঠে দেখা গেছে, কোথাও জমি প্রস্তুত করছেন কৃষকেরা, আবার কোথাও সারি সারি করে পেঁয়াজ রোপণ চলছে। পরিবারের সদস্যদের পাশাপাশি শ্রমিকদের নিয়েও চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন তাঁরা।
কালুখালী উপজেলার হরিণবাড়িয়া চরের কৃষক আফজাল হোসেন জানান, এক বিঘা জমিতে মুড়িকাটা পেঁয়াজ চাষে তাঁর খরচ হচ্ছে প্রায় ৬০ হাজার ৪০০ টাকা।
তিনি বলেন, জমি চাষে তিন হাজার, সারে ১০ হাজার, ১০ মণ বীজে ৩০ হাজার, রোপণের শ্রমিক খরচ ছয় হাজার ৪০০, সেচে তিন হাজার, কীটনাশকে পাঁচ হাজার এবং নিড়ানিতে তিন হাজার টাকা ব্যয় হচ্ছে।
আফজাল হোসেন বলেন, “এই হিসাব যাঁদের নিজস্ব জমি আছে, তাঁদের। যাঁদের জমি লিজ নিতে হয়, তাঁদের এই ৬০ হাজার টাকার খরচের সঙ্গে আরও ৩০ হাজার টাকা যোগ করতে হয়।”
অর্থাৎ, লিজ নেওয়া জমিতে চাষ করলে বিঘাপ্রতি মোট খরচ প্রায় ৯০ হাজার টাকা পর্যন্ত হতে পারে বলে জানান তিনি।
একই মাঠে পেঁয়াজ রোপণ করছিলেন কৃষক ফজল মোল্লা। তিনি বলেন, “খরচ করে পেঁয়াজ লাগাই, কিন্তু দাম তো পাই না। প্রতি বছরই লোকসান হচ্ছে। বিঘাপ্রতি খরচ হচ্ছে ৫০ থেকে ৬০ হাজার টাকা। ফলন ভালো হলে বিঘায় ৭০ থেকে ৮০ মণ পেঁয়াজ পাব। এখন বাজারে কী দাম পাব, তার ওপরই লাভ-লোকসানের হিসাব নির্ভর করছে।”
কৃষকদের মতে, পেঁয়াজ চাষে বীজ, সার, সেচ, শ্রমিক ও কীটনাশকের খরচ তাঁদের ওপর বাড়তি চাপ তৈরি করছে। এ অবস্থায় উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দাম না পেলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে তাঁদের।
রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান জানান, সারা দেশের মোট পেঁয়াজ উৎপাদনের ১৪ শতাংশ রাজবাড়ী জেলায় উৎপাদিত হয়। জেলায় হালি ও মুড়িকাটা—দুই ধরনের পেঁয়াজের আবাদ হয়ে থাকে।
তিনি জানান, চলতি বছর জেলায় ছয় হাজার ১৩ হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে এবং কৃষকেরা লাভবান হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
কৃষকেরা বলছেন, পেঁয়াজের ভালো ফলন নিশ্চিত করার পাশাপাশি উৎপাদন খরচ বিবেচনায় নিয়ে বাজারদর নিশ্চিত করাও জরুরি। অন্যথায় বাড়তি খরচ করে পেঁয়াজ চাষ করেও লোকসানের মুখে পড়তে পারেন তাঁরা।
তাই উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন রাজবাড়ীর পেঁয়াজচাষিরা।

নিউজটি শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজবাড়ীতে মুড়িকাটা পেঁয়াজ রোপণে ব্যস্ত কৃষক, ন্যায্যমূল্য নিয়ে শঙ্কা

আপডেট সময় : ০২:০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬