১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাংশায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার সেলিম মাহমুদ
  • আপডেট সময় : ১০:৪৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / ৩৫ বার পড়া হয়েছে

রাজবাড়ীর পাংশায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান।

সভায় বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গিয়াস উদ্দিন খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাকিল আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ.কে.এম. শাহনেওয়াজ, সহকারী প্রকৌশলী মুহাম্মদ নাসির উদ্দিন মোল্লা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মুহ. জাহাঙ্গীর হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, ইন্সট্রাক্টর ফিরোজা পারভীন এবং বীর মুক্তিযোদ্ধা ওমর আলী, মুন্সী আব্দুর রহমান ও আইন উদ্দিন।

এছাড়াও সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন এবং সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক বলেন, প্রতি বছরের মতো এবারও যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালন করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণের অংশ হিসেবে আজকের প্রস্তুতি সভা সম্পন্ন করা হয়েছে।

সভায় দিবস দুটি সফলভাবে উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পাংশায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৪৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬