০৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে ছাত্রদল, কালুখালী সরকারি কলেজে অবস্থান কর্মসূচি
মোঃ এনামুল মন্ডল , কালুখালী।
- আপডেট সময় : ০৪:১০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / ৯৮ বার পড়া হয়েছে
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র ও অপতৎপরতার প্রতিবাদে রাজবাড়ীর কালুখালী সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেছে কালুখালী সরকারি কলেজ ছাত্রদল।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কালুখালী সরকারি কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
কালুখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ আসিফ মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য।
কর্মসূচিতে বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দেশের বাইরে থেকে এবং ভেতরে থেকে দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে অস্থিতিশীল করার যে চক্রান্ত চলছে, তার বিরুদ্ধে ছাত্রদল অতীতের মতোই রাজপথে থেকে প্রতিরোধ গড়ে তুলবে।
তারা আরও বলেন, ছাত্র সমাজ কখনোই দেশবিরোধী কোনো ষড়যন্ত্রকে মেনে নেবে না
কালুখালীর মাটিতে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে ছাত্রদল তা শক্ত হাতে প্রতিহত করবে।
এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালুখালী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ইমন খন্দকারসহ কালুখালী উপজেলার আওতাধীন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
কালুখালী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে কলেজ ও উপজেলা পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। কর্মসূচি শেষে শান্তিপূর্ণভাবে নেতাকর্মীরা কলেজ প্রাঙ্গণ ত্যাগ করেন।






















