১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালুখালীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে চালক দলের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৪৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / ২৩ বার পড়া হয়েছে

দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীর কালুখালীতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা চালক দল।

রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে কালুখালী উপজেলা চালক দলের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মিছিলটি কালুখালী রেলস্টেশন বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ জানান।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মাহবুবুর রহমান রবি সরদার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, উপজেলা মৎস্যবিষয়ক সম্পাদক মো. রোজেল পারভেজ রানা, উপজেলা মহিলাদলের সভাপতি কাজী শারমিন আক্তার টুকটুকি, উপজেলা চালক দলের সভাপতি মিলন মোল্লা ও সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাসেম মাস্টার, কালুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জামাল খানসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কালুখালীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে চালক দলের বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৫:৪৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬