১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিকদের চিকিৎসায় ছয়টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪২:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / ৪৩ বার পড়া হয়েছে

শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার দেশের ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসপাতালগুলোতে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে বলেও জানান তিনি।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদে এক সদস্যের (এমপি) প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ পরিকল্পনার কথা জানান।

এর আগে পয়েন্ট অব অর্ডারে বিএনপির এমপি শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ‘বাংলাদেশের নিম্ন আয়ের উৎপাদনশীল নাগরিক, বিশেষ করে, শ্রমজীবী জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় ও আগ্রহের কথা আমরা শ্রমমন্ত্রীর বরাতে শুনেছি। দেশের বিভিন্ন শ্রমঘন শিল্প এলাকায় শ্রমজীবী মানুষ ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য হাসপাতাল প্রতিষ্ঠার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা সরকারের আছে কি না, সে ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী দয়া করে যদি কিছু আমাদের বলেন।’

এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ‘মাননীয় সদস্য উকিল মানুষ, ভালো স্মার্টনেস দেখালেন। মাননীয় প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব বুধবারে, উনি তো থাকছেন না। যে কারণে প্রশ্নটা করে ফেলতে চাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী, ইফ ইউ আর রেডি, প্লিজ উনার কোশ্চেনের উত্তরটা যদি… ধন্যবাদ।’

প্রধানমন্ত্রী জবাবে বলেন, ‘এক যুগের বেশি সময় স্বৈরাচারের দুঃসহ শাসনামলে বাংলাদেশের জ্বালানিব্যবস্থাকে বিদেশনির্ভর করে ফেলা হয়েছিল। দেশের খনিজসম্পদ দেশের মানুষের কাজে ব্যবহার না করে সবকিছু আমদানিনির্ভর করা হয়েছিল।’

তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের শিল্পের বিকাশ না ঘটিয়ে দেশকে আমদানিনির্ভর করে ফেলা হয়েছিল। এমন সব ইচ্ছাকৃত নীতি নেওয়া হয়েছিল, যার ফলে বাংলাদেশের শিল্পের স্বাভাবিক বিকাশ ঘটতে পারেনি।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘একইভাবে স্বৈরাচারের আমলে বাংলাদেশের চিকিৎসাব্যবস্থাকে তিলে তিলে ধ্বংস করে দেওয়া হয়েছিল। বিশেষ করে, গ্রামীণ মানুষের চিকিৎসাব্যবস্থা অতীতে গণতান্ত্রিক সরকারের সময় যতটুকু ছিল, সেটাও ধ্বংস করে দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘কিছুদিন আগেই জাতীয় সংসদের একটি অধিবেশনে বিরোধীদলীয় নেতাও বাংলাদেশের চিকিৎসাব্যবস্থা নিয়ে তার উদ্বেগ তুলে ধরেছিলেন। সবকিছু বিবেচনায় নিয়ে দেখা গেছে, স্বৈরাচারের সময়ে পরিকল্পিতভাবে চিকিৎসাব্যবস্থা ধ্বংস করা হয়েছিল। ফলে, বাংলাদেশের মানুষকে বাধ্য করা হয়েছিল বিশেষ কোনো একটি দেশে গিয়ে চিকিৎসা নিতে।’

তারেক রহমান বলেন, ‘বর্তমান সরকার বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত। দেশের প্রতি শ্রেণি-পেশার মানুষের জন্য সরকার কাজ করছে। একইভাবে শ্রমিকদের চিকিৎসার বিষয়টিও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। শ্রমিকদের, শ্রমজীবী মানুষের সুচিকিৎসার সুবিধার জন্য সরকার এরই মধ্যে ১০০ বেডের করে মোট ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে।’

তারেক রহমান জানান, দেশের শিল্পাঞ্চল হিসেবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে প্রাথমিকভাবে এসব হাসপাতাল নির্মাণ করা হবে। হাসপাতালগুলো শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেবে।

নিউজটি শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শ্রমিকদের চিকিৎসায় ছয়টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৩:৪২:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬