১০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেনে ৭৩ ঘণ্টায় হুথি হামলায় নিহত ৩৩

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / ৪১ বার পড়া হয়েছে

ইয়েমেনের তাইজ প্রদেশে হুথিদের চালানো হামলায় ৭৩ ঘণ্টায় অন্তত ৩৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা। সোমবার (৯ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে ইয়েমেনি নেটওয়ার্ক ফর রাইটস অ্যান্ড ফ্রিডমসের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর ১৩৩ মানবাধিকার লঙ্ঘন রেকর্ড করেছে, যার মধ্যে আবাসিক এলাকায় ২১৬ প্রজেক্টাইল নিক্ষেপ করা অন্তর্ভুক্ত রয়েছে।

সংস্থাটি শুক্রবার আল-ওয়াজিয়া জেলার আল-হাদারা বাজারে সংঘটিত একটি হামলার জন্য হুথিদের দায়ী করেছে, যেখানে প্রায় ৩০ জন নিহত, ৪৫ জন আহত এবং ১৩টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়।

এদিকে বাজারের এই হামলার জন্য হুথিরা সৌদি বিমান হামলাকে দায়ী করেছে, তবে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর জন্য হুথিদের অভিযুক্ত করেছে। পরস্পরবিরোধী এই দাবিগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

মানবাধিকার গ্রুপটি আরও জানিয়েছে, এই সময়ে ছয় জন বেসামরিক নাগরিককে অপহরণ করা হয়েছে, বারোটি বাড়িতে তল্লাশি চালানো হয়েছে এবং বেশ কিছু বেসামরিক যান ও চিকিৎসাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংস্থাটি সতর্ক করে বলেছে, তাইজে চলমান গোলাবর্ষণ, চলাচলের ওপর বিধিনিষেধ এবং খাদ্য, জ্বালানি ও ওষুধের তীব্র ঘাটতি মানবিক পরিস্থিতিকে আরও শোচনীয় করে তুলছে। তারা বেসামরিক নাগরিকদের ওপর চালানো হামলার স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে।

সূত্র: আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ইয়েমেনে ৭৩ ঘণ্টায় হুথি হামলায় নিহত ৩৩

আপডেট সময় : ০৩:৫৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬