১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আন্তর্জাতিক বাঙালি সাহিত্য সম্মেলনে সাহিত্য সম্পাদনায় সম্মাননা পেলেন অধ্যাপক সহিদুর রহমান
স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০১:৫৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / ৪৮ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক বাঙালি সাহিত্য সম্মেলনে সাহিত্য সম্পাদনায় সম্মাননা পেলেন অধ্যাপক সহিদুর রহমান
বাংলাদেশ কবিতা সংসদের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক বাঙালি সাহিত্য সম্মেলন ১৪৩৩-এ সাহিত্য সম্পাদনায় চারণ কবি রজনীকান্ত সেন সাহিত্য পদক সম্মাননা পেলেন লেখক গবেষক ও চিন্তক অধ্যাপক মোঃ সহিদুর রহমান
শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকাল ১০টা থেকে দিনব্যাপী পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে এ সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উত্তরণ পাবনা ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর কবীর হৃদয়ের সাংগঠনিক কর্মকাণ্ড ও সাংস্কৃতিক অঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহাতাব উদ্দিন বিশ্বাস, চেয়ারম্যান, মাহাতাব বিশ্বাস গ্রিন সিটি, পাবনা। বিশেষ অতিথি ছিলেন কবি মির্জা আজিজুল হক, সিনিয়র অ্যাডভোকেট, জজকোর্ট, পাবনা; কবি বরুণ চক্রবর্তী, কলকাতা, ভারত; কবি কোহিনূর বেগম শিউলী, পাবনা; সাংবাদিক উৎপল মির্জা, ব্যুরোপ্রধান, মাছরাঙা টেলিভিশন; কবি ডা. ইফতেখার মাহমুদ, পাবনা এবং দৈনিক সিনসার সম্পাদক এস এম মাহবুব আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কবিতা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মানিক মজুমদার।
উদ্বোধনী অধিবেশনের অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয় এবং কবি অশ্রু সাগর আনোয়ার।
স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি পর্বে প্রধান অতিথি ছিলেন কলকাতা, পশ্চিমবঙ্গের কবি অমরেশ মুখার্জী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার কবি বিজ্ঞান বন্ধু ভট্টাচার্য্য, রাজবাড়ীর কৃতি সন্তান লেখক অধ্যাপক মোঃ সহিদুর রহমান এবং বরিশালের কবি হারুন মুহাম্মদ। এ পর্বে সভাপতিত্ব করেন কবি আমিীনুর রহমান খান, সিনিয়র সহ-সভাপতি (সাবেক), পাবনা।
সম্মেলনের সমাপনী অধিবেশনে গুণীজন সম্মাননা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সার্কেলের অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল আনোয়ার মল্লিক। বিশেষ অতিথি ছিলেন কবি ও প্রাবন্ধিক ম. পানাউল্লাহ, নোয়াখালী; কলকাতার কবি সঙ্গীতা বন্ধু রায়; ঈশ্বরদীর মোঃ হাসানুজ্জামান ‘নোঙর’ এবং দিনাজপুরের কবি আব্দুল গোফফার। এ অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কবিতা সংসদের সহ-সভাপতি কাজী মাহবুব আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উত্তরণ পাবনার সহ-সভাপতি কবি মাসুদ হাসান রনি, সাধারণ সম্পাদক এটিএম ফজলুল করিম, সহ-সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিক, সহসাহিত্য সম্পাদক সৈয়দা সোনিয়া খাতুনসহ বিভিন্ন জেলা ও দেশের বাইরে থেকে আগত কবি, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং আমন্ত্রিত অতিথিরা।
আন্তর্জাতিক বাঙালি সাহিত্য সম্মেলনের এ আয়োজন দুই বাংলার কবি-সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের মিলনমেলায় পরিণত হয়





















