০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মুক্তিযোদ্ধাদের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে: তারেক রহমান
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৪:২০:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / ৩৫ বার পড়া হয়েছে
মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাঁদের প্রতি রাষ্ট্রের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের গৌরব সবসময় আমাকে আন্দোলিত করে। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমিও গর্বিত।’ তিনি আরও বলেন, বিএনপি সরকারে থাকাকালে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে সবসময় ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশকে বিশ্বের বুকে আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সাধ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তারেক রহমান।























