১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাংশা উপজেলা বিএনপির নেতৃত্বে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার সেলিম মাহমুদ
  • আপডেট সময় : ০৫:০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / ৫৪ বার পড়া হয়েছে

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আ. লীগের চলমান  নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীর পাংশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১৪ নভেম্বর) বেলা ১২টার দিকে পাংশা পৌর শহরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচি উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা পাংশা জর্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পাংশা বারেক মোড়, পাংশা বাজারের কালীবাড়ি মোড়, টেম্পোস্ট্যান্ড ও পাংশা রেলগেট প্রদক্ষিণ করে পুনরায় বারেক মোড় হয়ে বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ, রাজবাড়ী জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল আলম, পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খাঁন, সাধারণ সম্পাদক শাহ মো. রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান রাজা,পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম আকুল ও মো. রেজাউল করিম রিংকু।

এ ছাড়া উপস্থিত ছিলেন পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শওকত আলী সরদার, পৌর বিএনপির সভাপতি বাহারাম সরদার, সাধারণ সম্পাদক মো. রইচ উদ্দিন খানসহ জেলা ও উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাংশা উপজেলা বিএনপির নেতৃত্বে বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৫:০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬