১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালুখালীতে ১৮৪ সুফলভোগীর মাঝে উন্নত জাতের হাঁস-মুরগি ও পশুখাদ্য বিতরণ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:১৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / ৪৪ বার পড়া হয়েছে
রাজবাড়ীর কালুখালীতে চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত সুফলভোগীদের মাঝে উন্নত জাতের হাঁস-মুরগি ও পশুখাদ্য বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সকাল ৮টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, কালুখালীর উদ্যোগে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এদিন উপজেলার কালিকাপুর ও রতনদিয়া ইউনিয়নের নির্বাচিত ১০০ জন সুফলভোগীর প্রত্যেককে ২৫টি করে উন্নত জাতের মুরগি এবং ৮৪ জন সুফলভোগীর প্রত্যেককে ২১টি করে উন্নত জাতের হাঁস বিতরণ করা হয়।
এছাড়া ১০০ জন সুফলভোগীকে প্রত্যেককে ৭৫ কেজি করে মুরগির খাদ্য, ৮৪ জনকে প্রত্যেককে ৭৫ কেজি করে হাঁসের খাদ্য, ৩৭ জন ভেড়া পালনকারীকে প্রত্যেককে ২৫ কেজি করে ভেড়ার খাদ্য এবং ৫৪ জন ছাগল পালনকারীকে প্রত্যেককে ১১ কেজি ৪০০ গ্রাম করে ছাগলের খাদ্য প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ রঞ্জন বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার এস এম রেজাউল করিম।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ লুৎফর রহমান খান, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. মুনতাসির মাহমুদসহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ ধরনের সহায়তা প্রদানের মাধ্যমে চরাঞ্চলের প্রান্তিক খামারি ও সুফলভোগীদের প্রাণিসম্পদ পালনে উৎসাহিত করা, পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ এবং গ্রামীণ অর্থনীতিতে আয়বর্ধক কার্যক্রম সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কালুখালীতে ১৮৪ সুফলভোগীর মাঝে উন্নত জাতের হাঁস-মুরগি ও পশুখাদ্য বিতরণ

আপডেট সময় : ০৩:১৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬