১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালুখালীর মৃগী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী শিকদার আমিরুলের উঠান বৈঠক ও মতবিনিময় সভা

স্টার রিপোর্টার
  • আপডেট সময় : ১০:৩৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / ৫৩ বার পড়া হয়েছে

আসন্ন ৬নং মৃগী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন শিকদার আমিরুল ইসলাম। নির্বাচিত হলে একটি আধুনিক, উন্নত, শান্তিপূর্ণ ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

এ উপলক্ষে ১৭ নভেম্বর ২০২৬, মঙ্গলবার রাত ৮টায় রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ৬নং মৃগী ইউনিয়নের খরখড়িয়া ও কলকলিয়া ঈদগাহ মাঠে মাওলানা মোহাম্মদ আলী খানের সভাপতিত্বে উঠান বৈঠক, মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাকি বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মরহুম মুক্তাজ উদ্দিন শিকদার ও আব্দুল ওহাব শিকদারের নাতি এবং চেয়ারম্যান পদপ্রার্থী শিকদার আমিরুল ইসলাম।

বক্তব্যে শিকদার আমিরুল ইসলাম বলেন, “আমি আপনাদেরই সন্তান। আপনাদের সুখ-দুঃখের সাথী হয়ে এলাকার মানুষের পাশে থাকতে চাই। ব্যক্তিগত কোনো স্বার্থ নয়, মৃগী ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণই হবে আমার মূল লক্ষ্য। আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থন পেলে সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, পরিচ্ছন্ন, মাদকমুক্ত ও বৈষম্যহীন ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব।”

তিনি আরও বলেন, “ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা ও নাগরিক সুযোগ-সুবিধার উন্নয়নে আন্তরিকভাবে ভূমিকা রাখার প্রত্যাশা করছি। বয়স্ক, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণ প্রজন্মের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করাও আমার অন্যতম অঙ্গীকার। আমি প্রতিশ্রুতির চেয়ে কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই।”

তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

উঠান বৈঠক ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোসলেম উদ্দিন শিকদার মো. ওহাব মোল্লা, ফজলুল হক, সাজাহান মোল্লা, জিয়া মণ্ডল, বাদে বিশ্বাস, শফি মেম্বার, আকতার খান, আনু মণ্ডল, শওকত খান, হাসেম খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মৃগী ইউনিয়ন ইমাম কমিটির সদস্য মাওলানা মো. হুসাইন। এ সময় মরহুম মরহুম মোন্তাজ উদ্দিন শিকদার ও আব্দুল ওহাব শিকদারের রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি শিকদার আমিরুল ইসলামের ভবিষ্যৎ পথচলার সফলতা এবং ইউনিয়নের শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কালুখালীর মৃগী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী শিকদার আমিরুলের উঠান বৈঠক ও মতবিনিময় সভা

আপডেট সময় : ১০:৩৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬