১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

টানা ৫ দিনের ছুটি শেষ, রোববার খুলছে অফিস-আদালত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৩৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / ৩৮ বার পড়া হয়েছে

টানা পাঁচ দিনের সরকারি ছুটি শেষে আগামীকাল রোববার থেকে খুলছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস। একই সঙ্গে শুরু হবে ব্যাংক ও আদালতের নিয়মিত কার্যক্রম।

দুর্গাপূজা উপলক্ষে এবার ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি ছিল। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার দুর্গাপূজার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে ছিল সাধারণ ছুটি। এ ছাড়া ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি দেওয়া হয়।

এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা পাঁচ দিন বন্ধ ছিল অফিস-আদালত। শনিবার (২৪ অক্টোবর) ছুটির শেষ দিন। আগামীকাল রোববার থেকে আবারও স্বাভাবিক কর্মব্যস্ততা শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

টানা ৫ দিনের ছুটি শেষ, রোববার খুলছে অফিস-আদালত

আপডেট সময় : ০৩:৩৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬