১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে নানা আয়োজনে মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১১:৫৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / ৫০ বার পড়া হয়েছে

যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ীতে বাংলা সাহিত্যের কালজয়ী সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদীতে অবস্থিত মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্রে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জন্মবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, ফ্যাসিস্টরা শিক্ষা ও সংস্কৃতির উন্নয়ন চায়নি। বাংলা সাহিত্যের জাগরণে মীর মশাররফ হোসেন গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। তাঁর সাহিত্যকর্ম ও অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই গুরুত্বের সঙ্গে জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে।

এর আগে সকাল ১০টার দিকে সংস্কৃতিমন্ত্রী মীর মশাররফ হোসেনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় বাংলা একাডেমি, স্থানীয় প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

স্মৃতিকেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন।

সেমিনারে সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্রকে একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কেন্দ্রে রূপান্তর করা হবে। এখানে গান-বাজনা, পাঠাগার, পড়াশোনাসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে এ অঞ্চলে শিল্প-সাহিত্যের বিকাশ ঘটবে এবং মানুষের মধ্যে সাংস্কৃতিক চেতনা জাগ্রত হবে।

এ ছাড়া বালিয়াকান্দি মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজ সরকারি করার বিষয়ে স্থানীয় সংসদ সদস্যের দেওয়া ডিও লেটারের প্রসঙ্গ তুলে তিনি জানান, এ বিষয়ে শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে কলেজটি সরকারি করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ। এ ছাড়া বাংলা একাডেমির মহাপরিচালক, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষাবিদ, সাহিত্যিক, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জন্মবার্ষিকী উপলক্ষে স্মৃতিকেন্দ্র প্রাঙ্গণে দিনব্যাপী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখ্য, মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া গ্রামে তাঁর মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। ১৯১১ সালের ১৯ ডিসেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলার পদমদী গ্রামে তিনি মৃত্যুবরণ করেন এবং সেখানেই তাঁকে সমাহিত করা হয়।

বাংলা সাহিত্যের অন্যতম খ্যাতিমান এই সাহিত্যিক গল্প, উপন্যাস, নাটক, কবিতা, আত্মজীবনী, প্রবন্ধ ও ধর্মবিষয়কসহ মোট ৩৭টি গ্রন্থ রচনা করেছেন। তাঁর অমর সৃষ্টি ‘বিষাদ সিন্ধু’ বাংলা সাহিত্যের এক অনন্য সম্পদ হিসেবে আজও পাঠকসমাজে সমাদৃত।

নিউজটি শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজবাড়ীতে নানা আয়োজনে মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উদযাপন

আপডেট সময় : ১১:৫৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬