১০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিমন্ত্রী

হারানো লোকজ ঐতিহ্য ফেরাতে ১ ডিসেম্বর থেকে দেশজুড়ে সাংস্কৃতিক উৎসব

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / ৪৪ বার পড়া হয়েছে
দেশের হারিয়ে যেতে বসা লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য নতুন করে তুলে ধরতে আগামী ১ ডিসেম্বর থেকে সারাদেশে একযোগে সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে জেলা প্রশাসন আয়োজিত দুই দিনব্যাপী ‘লোকজ সাংস্কৃতিক মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, দেশব্যাপী এ উৎসবে কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও সংগীতের পাশাপাশি ভাটিয়ালি, জারি, সারি, লোকসংগীত ও বাউলসংগীত পরিবেশিত হবে। থাকবে পিঠা উৎসব, ঘুড়ি ওড়ানোসহ বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী আয়োজন। পাশাপাশি উৎসবে যুক্ত হবে তরুণ প্রজন্মের ব্যান্ড সংগীতও।
তিনি বলেন, গ্রাম ও শহরে হারিয়ে যেতে বসা সাংস্কৃতিক উপাদানগুলো পুনরুজ্জীবিত করা এবং দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত ও গতিশীল করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
দেশের সংস্কৃতি বর্তমানে একটি বিপন্ন সময় পার করছে উল্লেখ করে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, পাহাড় ও সমতলের বৈচিত্র্যময় সংস্কৃতিসহ সামগ্রিক সাংস্কৃতিক ঐতিহ্যের যথাযথ পরিচর্যা ও পৃষ্ঠপোষকতা প্রয়োজন। প্রয়োজনীয় সহায়তা ও পরিচর্যার অভাবে সংগীত, নৃত্য, কবিতা এবং লোকজ সংস্কৃতির অনেক উপাদান বিকশিত হওয়ার সুযোগ পাচ্ছে না।
বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, একটি গাছ যেমন পরিচর্যা, সার-পানি ও সুরক্ষা ছাড়া বেড়ে উঠতে পারে না, তেমনি পৃষ্ঠপোষকতা ছাড়া সংস্কৃতিরও বিকাশ সম্ভব নয়।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অন্যান্য খাতের পাশাপাশি সাংস্কৃতিক খাতকেও গতিশীল করতে আগ্রহী। এ বিষয়ে তিনি বিভিন্ন সময়ে আলোচনা করেছেন এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর এ আগ্রহ সাংস্কৃতিক অঙ্গনের জন্য ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক।
নজরুল বর্ষ উদযাপনের অগ্রগতি তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশব্যাপী নজরুল বর্ষ পালিত হচ্ছে। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের আয়োজন ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী নভেম্বরের শেষ দিকে জাতীয় পর্যায়ে নজরুল বর্ষের অনুষ্ঠান আয়োজন করা হবে। এ ছাড়া ২০২৭ সালের মে মাস পর্যন্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন কর্মসূচি চলবে।
দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ধারাগুলো সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, যাত্রা, সার্কাস ও বিভিন্ন শিল্পকর্মসহ ঐতিহ্যের সঙ্গে যুক্ত সব সাংস্কৃতিক মাধ্যমকে সুস্থ, সাবলীল ও রুচিশীলভাবে এগিয়ে নিতে হবে। নতুন প্রজন্মের মনন ও চেতনায় দেশের সংস্কৃতিকে ধারণ করার সুযোগ তৈরি করতে হবে। এর মাধ্যমে তরুণদের মধ্যে দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা এবং নিজস্ব ভাষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ গড়ে উঠবে।
ময়মনসিংহের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, এ অঞ্চলের সাংস্কৃতিক ইতিহাস ও ঐতিহ্য গর্ব করার মতো। এখানকার ছেলে-মেয়েরা সাংস্কৃতিক কর্মকাণ্ডে ভালো পারফর্ম করেন। তবে এ অঞ্চলের সাংস্কৃতিক সংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রম আরও বাড়ানো প্রয়োজন।
সংস্কৃতির বিকাশে সরকার ও মন্ত্রণালয় কাজ করছে জানিয়ে তিনি বলেন, এ উদ্যোগ সফল করতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

নিউজটি শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রতিমন্ত্রী

হারানো লোকজ ঐতিহ্য ফেরাতে ১ ডিসেম্বর থেকে দেশজুড়ে সাংস্কৃতিক উৎসব

আপডেট সময় : ০১:১৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬