১০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালুখালীতে জাতীয় যুব দিবস পালিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০২:০৭:৪১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / ৬৬ বার পড়া হয়েছে
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর কালুখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) ২০২৬ সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর, কালুখালীর যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, যুব সমাবেশ, আলোচনা সভা, দেশী মাছের পোনা অবমুক্তকরণ, যুব উদ্যোক্তাদের পণ্যের প্রদর্শনী ও ঋণের চেক বিতরণ করা হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আতাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম রতন, কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান খান। এ ছাড়া উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম রতন, বিএনপি নেতা টিটো মোল্লাসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, যুবসমাজ দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম চালিকাশক্তি। প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। বেকারত্ব দূরীকরণ এবং দক্ষ উদ্যোক্তা তৈরিতে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী, যুব উদ্যোক্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জাতীয় যুব দিবসের এ আয়োজনের মাধ্যমে যুবসমাজের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কালুখালীতে জাতীয় যুব দিবস পালিত

আপডেট সময় : ০২:০৭:৪১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬