১০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০২:৫৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / ৬০ বার পড়া হয়েছে

‘দক্ষ যুবক গড়বে দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকালে রাজবাড়ী যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরে পায়রা উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন। এরপর যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফরোজা পারভীন, পুলিশ সুপার মীর মনির হোসেন, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক চায়না ব্যানার্জি এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ উল হাসান।

এ সময় বক্তারা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, দক্ষ ও প্রশিক্ষিত যুবশক্তিকে কাজে লাগাতে পারলে বেকারত্ব দূর করার পাশাপাশি একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

আলোচনা সভা শেষে সফল আত্মকর্মী ও সফল সংগঠকদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজবাড়ীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত

আপডেট সময় : ০২:৫৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬