রাজবাড়ীর পাংশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- আপডেট সময় : ০৩:৫৫:০৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / ৫২ বার পড়া হয়েছে
রাজবাড়ীর পাংশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. রাকিবুর রহমান, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল লতিফ খান, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. রফিকুল ইসলাম, পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শওকত সরদার এবং পাংশা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার সরদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন। তাঁরা দিবসটির ইতিহাস ও জাতীয় জীবনে এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাংশা ও কালুখালী উপজেলা শিক্ষক কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম সোহরাব।























