১০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
এমপি হারুনের নেতৃত্বে পাংশা-কালুখালীজুড়ে বিএনপির বিশাল মোটরসাইকেল শোডাউন।
মোঃ এনামুল মন্ডল , কালুখালী।
- আপডেট সময় : ০৪:৪৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / ৪৬ বার পড়া হয়েছে
সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও উসকানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ী-২ (পাংশা-কালুখালী) সংসদীয় আসনে বিশাল মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপি। এতে নেতৃত্ব দেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শিয়ালডাঙ্গী এলাকা থেকে মোটরসাইকেল শোডাউনটি শুরু হয়।
পরে মোটরসাইকেলের বিশাল বহরটি মহাসড়ক ধরে কালুখালী উপজেলার দিকে অগ্রসর হয় এবং উপজেলার শেষ সীমানা পর্যন্ত প্রদক্ষিণ করে কর্মসূচি শেষ করে।
শোডাউনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। এ সময় মোটরসাইকেল বহর ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।






















