পাংশায় সাহিত্য সংগঠনের উদ্যোগে এয়াকুব আলী চৌধুরীর ১৩৮তম জন্মবার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৫:১৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / ৪০ বার পড়া হয়েছে
রাজবাড়ী জেলার পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদ এবং মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে গত ৮ই নভেম্বর স্থানীয় মিডিয়া কমিউনিটি সেন্টারে সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরীর ১৩৮তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে স্বরচিত কবিতা পাঠ, আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বরচিত কবিতা পাঠ করেন কবি মোল্লা মাজেদ, মোঃ এবাদত আলী সেখ ও খোন্দকার মেশকাতুল আবরার। সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরীর জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি, এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাবের সহ-সভাপতি, পাংশা সরকারী কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান, মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উপদেষ্টা ও পাংশা সরকারী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান হাজারী আবুল হাসিম ও মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাংস্কৃতিক সম্পাদক এবং এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাবের দপ্তর সম্পাদক শেখ মুহাম্মদ সবুর উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদ এবং মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মোক্তার হোসেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি কবি মুহাম্মদ ফিরোজ হায়দার।
আলোচনা সভায় মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম মাহমুদ, মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আনোয়ারুল ইসলাম আনোয়ার, মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের প্রচার সম্পাদক উত্তম মিত্র ও মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সদস্য আরিফুল ইসলামসহ সাহিত্য সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।























