১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা এবং কে. এম. আইনুল হাবীবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / ৩৭ বার পড়া হয়েছে
রাজবাড়ীর কালুখালীতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা এবং কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মরহুম কে. এম. আইনুল হাবীবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর ২০২৬) দুপুরে মরহুমের নিজ বাড়িতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু ও সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান খান, সিনিয়র সহ-সভাপতি মো. তৈয়ব আলী খান, আলহাজ্ব মো. মাহবুব আলম (বাদল), মো. রফিকুল ইসলাম আতিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রকিবুল হাসান রুমা, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোঁতা ও শাহজালাল মিয়া,প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আবু তালেব, যুবদলের আহ্বায়ক মো. জিল্লুর রহমান, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মনজুর হোসেন মঞ্জু, ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. আজমীর  হোসেন খান,  যুবদল নেতা মো. রাসেল খান, কালুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জামাল খানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
দোয়া মাহফিলে মরহুম কে. এম. আইনুল হাবীবের রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করা হয়। পরে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, গত শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে নিজ বাড়িতে স্ট্রোকজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কে. এম. আইনুল হাবীব। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা এবং কে. এম. আইনুল হাবীবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬