১০:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বাংলাদেশসহ কয়েকটি দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপ
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০২:৫৬:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / ১৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ, ভারত ও চীন সহ কয়েকটি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
ট্রাম্পের নতুন সিদ্ধান্তে চীনা পণ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ এবং ভিয়েতনামের পণ্যে ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। অন্য দেশগুলোর ক্ষেত্রে এই হার ২০ থেকে ২৫ শতাংশ। এর আগে গত মার্চে বিভিন্ন দেশের বাণিজ্যনীতি নিয়ে তদন্ত শুরু করে হোয়াইট হাউস।
এদিকে, ‘সেকশন ৩০১’ আইনের আওতায় তদন্তে রয়েছে বাংলাদেশ, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়াসহ ১৪টি দেশের নাম। নতুন করে শুল্ক আরোপ হলে বাংলাদেশের রফতানি বিশেষ করে তৈরি পোশাক খাত, আরও চাপে পড়তে পারে। বাড়তে পারে মার্কিন বাজারে পণ্যের দামও।
/এসআর
























